মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল


 জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে। এতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সোমবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব আক্তারুন্নেছা শিউলী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।



চিঠিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এ জেএসসি ও জেডিসি পাবলিক/বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি বিধায় ২০২২ ও ২০২৩ সাল এবং তার পরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রী উক্ত প্রস্তাব অনুমোদন করেছেন।


বর্ণিত অবস্থায়, উল্লিখিত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: