সর্বশেষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সর্বশেষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ, বিক্রি হল ৪৩ লক্ষ টাকায়

সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ, বিক্রি হল ৪৩ লক্ষ টাকায়

 


বাংলার সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ। ৭৮ কেজির ওজনের মাছটি গোসাবার নদীতে ধরা পড়ে। ক্যানিং বাজারে কেজিপ্রতি ৪৯,৩০০ টাকা দর ওঠে এই মাছের। কলকাতার এক সংস্থা সাড়ে ৩৬ লক্ষ টাকায় কিনে নেয় এই মাছ।। মাছ ধরতে গিয়ে ঝালে ধরা পরল পেল্লাই সাইজের তেলেভোলা (bhola fish)। ওজন প্রায় ৭৮ কেজি ২০০ গ্রাম।


যা ব্রিক্রি হল প্রায় সাড়ে ৩৬ লক্ষ টাকায়। কিনে নিল কলকাতার কেএমপি নামের এক প্রতিষ্ঠান। যার পেটে রয়েছে মূল্যবান কিছু সম্পদ। মৎস্যজীবী বিকাশ বর্মন দীর্ঘদিন ধরে সুন্দরবনের (sundorbon) নদীতে মাছ ধরেন। জানা গিয়েছে মাছটির ওজন ৭৮ কেজি ৪০০ গ্রাম। দক্ষিণ 24 পরগনার গোসাবার সোনাগাঁ থেকে শুক্রবার পাঁচ মৎস্যজীবী গিয়েছিলেন মাছ ধরতে। শনিবার সকালে কপুরা নদীর কাছে তেরো বাঁকির খালে জাল ফেলার পর উঠে আসে ওই বিশাল মাছটি।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩

সুষ্ঠু নির্বাচন দেখে যাওয়ার প্রত্যাশা নতুন রাষ্ট্রপতির

সুষ্ঠু নির্বাচন দেখে যাওয়ার প্রত্যাশা নতুন রাষ্ট্রপতির


নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমাকে আল্লাহ যদি জীবন দেয় সেই নির্বাচন (আগামী নির্বাচন) পর্যন্ত, আমি একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই। এটাই আমার চরম প্রত্যাশাআগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিরোধী দলগুলোকে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি সব সরকারবিরোধী দলকে আহ্বান জানাবো- আপনারা আসেন, আপনারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরামর্শ দিন। সেই পরামর্শ নির্বাচন কমিশনের কাছে বলবেন, সরকারের কাছে বলবেন। তারপর সেই পরামর্শ সংবিধানের মধ্য থেকে যতটুকু সরকার পারবে একোমোডেশন করতে, জনগণের রায়কে সঠিক ভাবে প্রতিফলন হওয়ার পথে যাতে কোনোরকম অন্তরায় না থাকে, কোনোরকম প্রশ্ন না হয় সেভাবেই যেন নির্বাচনটি হয়।
দেশের মালিক জনগণ উল্লেখ করে নতুন রাষ্ট্রপতি বলেন, দেশবাসীর প্রতি আমার একটি অনুরোধ থাকবে, সামনে জাতীয় নির্বাচন। আমাদের সংবিধান অনুযায়ী জনগণই এ রাষ্ট্রের মালিক। সংবিধানের ৭ ধারা অনুযায়ী সেখানে পরিষ্কার বলা আছে দেশের মালিক জনগণ। তাহলে জনগণে এগিয়ে আসতে হবে। নিজের ভোটাধিকার নিজেকে প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে।
আগামীতে জনগণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলকে নির্বাচিত করবে এমন প্রত্যাশার কথা জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, লক্ষ্য রাখতে হবে, আমার সবচেয়ে বড় আকাঙ্খা, যেহেতু আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমার এই আকাঙ্খা সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়। যে সরকার বা যাকে নির্বাচিত করুক অবশ্যই তারা যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের হয়। যেহেতু স্বাধীনতা এনেছে বীর মুক্তিযোদ্ধারা, দেশ শাসিত হোক মুক্তিযোদ্ধাদের দ্বারাই। এটাই আমার চরম আকাঙ্খা। জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চলবে।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রশংসা করে নতুন রাষ্ট্রপতি বলেন, এই ১৪ বছর সরকারের ধারাবাহিকতা রয়েছে। ১৪ বছর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতা চলছে। একটি উন্নয়নের মাইলফলক এখন বাংলাদেশ। এখন সমগ্র বিশ্বে বাংলাদেশের পরিচিতি একটি উন্নয়নশীল দেশ হিসেবে। সেই ধারাবাহিকতা যেন বজায় রাখে।
সূত্র : বাংলানিউজ।