Breaking News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Breaking News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল

জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল


 জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে। এতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সোমবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব আক্তারুন্নেছা শিউলী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।



চিঠিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এ জেএসসি ও জেডিসি পাবলিক/বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি বিধায় ২০২২ ও ২০২৩ সাল এবং তার পরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রী উক্ত প্রস্তাব অনুমোদন করেছেন।


বর্ণিত অবস্থায়, উল্লিখিত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মঙ্গলবার, ৪ মে, ২০২১

শিক্ষক-ছাত্রীর অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল ফেসবুকে Sitakunda Live News

শিক্ষক-ছাত্রীর অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল ফেসবুকে Sitakunda Live News

 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নওগাঁর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম পিটু ও ওই স্কুলের এক ছাত্রীর অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ।

প্রতিকি ছবি






গত শনিবার (১ মে) ফেসবুকে ভাইরাল হয় ওই ভিডিওটি। পরে এ ঘটনাটিকে নিয়ে এলাকায় শুরু হয় সমালোচনার। স্থানীয়রা ও স্কুল ছাত্রীদের অভিভাবকরা দ্রুত ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার বেলোবাড়ি গ্রামের মৃত আসরত আলী মিনার ছেলে সাদেকুল ইসলাম পিটু প্রায় ১০ থেকে ১২ বছর আগে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগার হিসাবে যোগদান করেন। এরপর থেকেই পিটু ওই বিদ্যালয়ের ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। চলিত বছরে তিনি সহকারী শিক্ষক লাইব্রেরীয়ান ও তথ্য বিজ্ঞান শিক্ষক হয়েছেন। এরই মাঝে ওই স্কুলের এক ছাত্রী এবং তার প্রাইভেটের ছাত্রীর সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। এ বিষয়ে ভিডিও ধারণ করা হয়েছে মর্মে গত বছর স্থানীয়দের মধ্যে জানা জানি হয়। সেই সময় স্থানীয় এক প্রভাবশালী নেতার হস্তক্ষেপে বিষয়টি ধামাচাপা দেয়া হয়। তারপর থেকেই বিষয়টি আর আলোর মুখ দেখেনি।


তারপর হঠাৎ করে গত শনিবার (১ মে) ফেসবুক এক আইডি থেকে ৫ মিনিট ১০ সেকেন্ডের শিক্ষক-ছাত্রীর অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল করা হয়। পরে সেই আইডির ভিডিও থেকে স্ক্রিনশট দেয়া ছবি ফেসবুকের বিভিন্ন আইডি থেকে ভাইরাল হয়। এছাড়া ফেসবুকের লাইক পেজ সহ বিভিন্ন পেজ ও আইডি থেকে ভাইরাল হয়েছে ওই ভিডিওটি। বিষয়টি দেখে স্থানীয়দের মাঝে বইছে ক্ষোভ ও সমালোচনার ঝড়। এ ঘটনা জানা জানি হলেও অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করেননি।


রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম পিটুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ থাকায় মন্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে ওই শিক্ষকের বিরুদ্ধে।


ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হোসেন গোল্লা, (রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়) বলেন, “বিষয়টি আমার জানা নেই। প্রধান শিক্ষকের সাথে কথা বলে পরে জানাবো।”


রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, “আমার বিষয়টি জানা নেই। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।”


এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, “বিষয়টি ক্ষতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বলা হবে।

সোমবার, ৩ মে, ২০২১

মুনিয়ার মৃত্যু: হুইপপুত্র শারুনের বিরুদ্ধে মামল

মুনিয়ার মৃত্যু: হুইপপুত্র শারুনের বিরুদ্ধে মামল



 
সম্প্রতি রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় হুইপপুত্র শারুন চৌধুরীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন মুনিয়ার ভাই। রোববার (২ মে) এ মামলা দায়ের করেন তিনি। শারুন সরকার দলীয় হুইপ ও চট্টগ্রামের সাংসদ সামশুল হক চৌধুরীর ছেলে।

গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন রাতেই মুনিয়ার বড় বোন বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে একমাত্র আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শারুন চৌধুরীর সঙ্গে মুনিয়ার কিছু কথোপকথনের স্ক্রিনশটের সূত্র ধরে গত ২৭ এপ্রিল বিকেলে একটি সূত্র তার কাছে কিছু তথ্য জানতে চায়।

এ বিষয়ে শারুন গণমাধ্যমকে ওই সূত্রের ব্যাপারে কিছু না বললেও এর সত্যতা নিশ্চিত করে বলেন, একটি সূত্র মুনিয়ার সঙ্গে কথোপকথনের প্রতি ইঙ্গিত দিয়ে জানতে চেয়েছে, তিনি মোসারাতকে চেনেন কি না? শারুন জানিয়েছেন, মুনিয়ার সঙ্গে তার পরিচয় ছিল। গত বছর সে ফেসবুকে তার সঙ্গে যোগাযোগ করে।

তবে ফেসবুকে তার সঙ্গে কথোপকথনের যে স্ক্রিনশট ছড়ানো হচ্ছে সেগুলো মিথ্যা দাবি করে শারুন বলেন, সত্য-মিথ্যা যাচাইয়ে এই কথোপকথনগুলোর ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।

মুনিয়ার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার পর পুলিশের এক আবেদনের প্রেক্ষিতে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। পরে গ্রেফতার এড়াতে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন তিনি। গত ২৯ এপ্রিল হাইকোর্টের যে বেঞ্চের কার্যতালিকায় আনভীরের আগাম জামিনের আবেদনটি শুনানির জন্য ছিল, সেই বেঞ্চ ‘লকডাউন’ ও মহামারির এই পরিস্থিতিতে আগাম জামিনের শুনানি করবে না বলে জানায়। সুত্র:সময় টিভি

নগরীতে লকডাউনেও তীব্র যানজটে জনদুর্ভোগ

নগরীতে লকডাউনেও তীব্র যানজটে জনদুর্ভোগ

 


লকডাউনের মধ্যেও তীব্র যানজটের কবলে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। সড়কে গণপরিবহন তেমন না থাকলেও চলাচল করছে প্রাইভেট পরিবহন ও আমদানি রফতানি পণ্য পরিবহন করা ভারী যানবাহন। যত্রতত্র পার্কিং ও বন্দর প্রবেশমুখি যানবাহনের অনলাইন চেকিং এর কারণে যানজটের কারণ মনে করছে ট্রাফিক বিভাগ। ফলে সড়কে ঘণ্টার পর ঘণ্টার আটকে থাকা ভারী যানবাহনে নগরজুড়ে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল অবস্থা ও অসহনীয় জনদুর্ভোগ।

এদিকে নগরীর প্রধান সড়কের সিমেন্ট ক্রসিং থেকে আগ্রাবাদ বাদামতল পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। বহুল আলোচিত পোর্ট কানেকটিং রোডের কাজও এখনো শেষ হয়নি। এই দুটি সড়কের বেহাল দশার কারণে চট্টগ্রাম বন্দরকে ঘিরে যানজট দীর্ঘদিনের। এরই মধ্যে বন্দর কতৃর্পক্ষ পরিবহনকে অনলাইন চেকিং এর মাধ্যমে প্রবেশ অনুমতির নতুন নিয়ম চালু করাই যানজট আরো ভয়াবহ রূপ ধারণ করেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২ মে, রবিবার সকাল ৯টা থেকে দুপর ১২টা পর্যন্ত পতেঙ্গা সিমেন্ট ক্রসিং থেকে বারেক বিল্ডিং হয়ে আগ্রাবাদ, নিমতলা বিশ্বরোড থেকে বড়পোল হয়ে নয়াবাজার পর্যন্ত সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট। ভারী যানবাহনের দীর্ঘ লাইনের কারণে প্রাইভেট পরিবহনগুলোর যেন চোখে পড়ছে না।।

অপর দিকে মাঝির ঘাট সড়কেও চলছে উন্নয়ন কাজ। ওই সড়ক হয়ে কর্ণফুলীর ১৬টি ঘাট এবং আশপাশের গুদাম থেকে ভোগ্যপণ্য পরিবহন করা হয়। সড়কের বেহাল দশায় রাতে দিনে সেখানে তীব্র যানজট লেগেই থাকে। সড়ক সংস্কারের কারণে মাদারবাড়ি, মাঝির ঘাট, সদরঘাট থেকে শুরু করে দেওয়ানহাট হয়ে টাইগারপাস সড়কেও যানজট বিস্তৃত হচ্ছে। বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত সড়কেও একই কারণে অসহনীয় যানজট সৃষ্টি হয়েছে।

এবিষয়ে উপ—পুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) শাকিলা সোলতানা জানান, আজ সকাল থেকে বন্দর ৫নং গেইটে গাড়ির অনলাইন চেকিং শুরু হয়েছে। প্রতিটি গাড়ি চেকিংয়ে ১০ থেকে ১৫ মিনিট সময় যাচ্ছে। তাই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটের কারণে ট্রফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কর্তব্যরত ট্রাফিক পুলিশ হিমশিম পড়েছে বলেও জানান তিনি।

অনলাইন চেকিংয়ের কারণে দীর্ঘ যানজটের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর’র পরিচালক (নিরাপত্তা) লেঃ কর্নেল মোস্তাফা আরিফ উর—রহমান খান জানান, বন্দর কতৃর্পক্ষ ৫নং গেইটে অনলাইন চেকিংয়ের মাধ্যমে গাড়ি প্রবেশের অনুমতি দিচ্ছেন। আজ থেকে এই সিস্টেম চালু হয়েছে। সিএন্ডএফকে আগে থেকে গাড়ি প্রবেশের তারিখ ও সময় জানিয়ে দেয়া হলেও সকাল থেকে এসে তারা ভীড় করছে। প্রথম দিন হওয়াতে এমন হচ্ছে। তবে অনলাইনে চেকিং এর ক্ষেত্রে ১ মিনিট সময় লাগে বলে দাবি বন্দর নিরাপত্তা পরিচালকের।

যত্রতত্র পাকিংয়ের বিষয়ে মোস্তাফা আরিফ উর-রহমান খান জানান, বন্দরের ধারণ ক্ষমতার চেয়ে গাড়ি অনেক বেশি। তাই এটা নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে সম্ভব হয়না।

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

 চলে গেল ভাসমান ক্রেন 'তিয়ান ই' পদ্মা সেতু

চলে গেল ভাসমান ক্রেন 'তিয়ান ই' পদ্মা সেতু




পদ্মা সেতুর ৪১টি স্প্যান বসিয়ে মুন্সীগঞ্জের মাওয়া ছেড়ে গেছে চীনের ভসমান ক্রেন 'তিয়ান ই'।
পদ্মা সেতুর (মূল সেতু) নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, রোববার সকাল ১০টায় মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড ছেড়ে যায় তিয়ান ই; চট্টগ্রাম হয়ে এটি সমুদ্র পথে চীনের পথ ধরবে।  

সেতুর কাজে নানা ধরনের শতাধিক ক্রেন ব্যবহার হয়েছে; তিয়ান ই সবচেয়ে বড়ো ছিল বলে জানান কাদের।

পদ্মা সেতুর (মূল সেতু) নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন সেতুর কাজে ব্যবহৃত বিশ্বের বৃহত ভাসমান ক্রেনবাহী জাহাজ এটি। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির এটি। চীন থেকে আনা হয়, কাজ শেষে আবার চীনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।

২০১৭ সালে মাওায় আসা তিয়ান ই সেই বছরেরই ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি স্থাপন করে। গত ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর খুঁটিতে ৪১তম স্প্যান বসিয়ে বাংলাদেশের মিশন শেষ করে।

চীনে তৈরি তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার এই ক্রেনটির দাম আড়াই হাজার কোটি টাকা বলে জানান প্রকৌশলী কাদের।

কাদের আরও জানান, রোববার সকালে ক্রেনটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে মাওয়া ছেড়ে গেছে। চট্টগ্রাম বন্দরে থেকে সেটি হংকং হয়ে চীন যাবে। মাওয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত ক্রেনটির যাত্রা নিরাপত্তায় থাকবেন পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা। সেখান থেকে কাস্টমস ছাড়পত্র নিয়ে হংকংয়ের উদ্দেশে রওনা হবে। চীন পৌঁছাতে এক মাসেরও বেশি সময় লাগবে।