আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩

সুষ্ঠু নির্বাচন দেখে যাওয়ার প্রত্যাশা নতুন রাষ্ট্রপতির

সুষ্ঠু নির্বাচন দেখে যাওয়ার প্রত্যাশা নতুন রাষ্ট্রপতির


নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমাকে আল্লাহ যদি জীবন দেয় সেই নির্বাচন (আগামী নির্বাচন) পর্যন্ত, আমি একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই। এটাই আমার চরম প্রত্যাশাআগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিরোধী দলগুলোকে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি সব সরকারবিরোধী দলকে আহ্বান জানাবো- আপনারা আসেন, আপনারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরামর্শ দিন। সেই পরামর্শ নির্বাচন কমিশনের কাছে বলবেন, সরকারের কাছে বলবেন। তারপর সেই পরামর্শ সংবিধানের মধ্য থেকে যতটুকু সরকার পারবে একোমোডেশন করতে, জনগণের রায়কে সঠিক ভাবে প্রতিফলন হওয়ার পথে যাতে কোনোরকম অন্তরায় না থাকে, কোনোরকম প্রশ্ন না হয় সেভাবেই যেন নির্বাচনটি হয়।
দেশের মালিক জনগণ উল্লেখ করে নতুন রাষ্ট্রপতি বলেন, দেশবাসীর প্রতি আমার একটি অনুরোধ থাকবে, সামনে জাতীয় নির্বাচন। আমাদের সংবিধান অনুযায়ী জনগণই এ রাষ্ট্রের মালিক। সংবিধানের ৭ ধারা অনুযায়ী সেখানে পরিষ্কার বলা আছে দেশের মালিক জনগণ। তাহলে জনগণে এগিয়ে আসতে হবে। নিজের ভোটাধিকার নিজেকে প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে।
আগামীতে জনগণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলকে নির্বাচিত করবে এমন প্রত্যাশার কথা জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, লক্ষ্য রাখতে হবে, আমার সবচেয়ে বড় আকাঙ্খা, যেহেতু আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমার এই আকাঙ্খা সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়। যে সরকার বা যাকে নির্বাচিত করুক অবশ্যই তারা যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের হয়। যেহেতু স্বাধীনতা এনেছে বীর মুক্তিযোদ্ধারা, দেশ শাসিত হোক মুক্তিযোদ্ধাদের দ্বারাই। এটাই আমার চরম আকাঙ্খা। জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চলবে।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রশংসা করে নতুন রাষ্ট্রপতি বলেন, এই ১৪ বছর সরকারের ধারাবাহিকতা রয়েছে। ১৪ বছর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতা চলছে। একটি উন্নয়নের মাইলফলক এখন বাংলাদেশ। এখন সমগ্র বিশ্বে বাংলাদেশের পরিচিতি একটি উন্নয়নশীল দেশ হিসেবে। সেই ধারাবাহিকতা যেন বজায় রাখে।
সূত্র : বাংলানিউজ।


সোমবার, ৩ মে, ২০২১

স্বস্তির বৃষ্টির দেখা পেল নগরবাসী

স্বস্তির বৃষ্টির দেখা পেল নগরবাসী

 

ছবিঃ চট্রগ্রাম
পুরো এপ্রিল মাস জুড়ে বৈশাখি ঝড়ের দেখা মেলেনি তেমন একটা, সেই সঙ্গে তেমন একটা দেখা মেলেনি বৃষ্টিরও। প্রচন্ড খরায় পুড়ছে সারাদেশ।

তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল নগরবাসী। তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল নগরবাসী। বৃষ্টির সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়া, বিদ্যুতের ঝলকানি ও বজ্রপাত।

রোববার (২ মে) রাত ১টা নাগাদ নগরীতে এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া যায়। এসব এলাকায় মুষলধারে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে।

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

করোনায় একদিনে আক্রান্ত ৭৩ হাজার

করোনায় একদিনে আক্রান্ত ৭৩ হাজার

Sitakunda live / International Desk:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ৩ মাস ছাড়িয়েছে। এখনও নিয়ন্ত্রণের লক্ষণ খুব একটা দৃশ্যমান নয়। করোনায় বিপর্যস্ত সারাবিশ্ব। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ১৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৩৫ জন। এখন পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৫৩৪ জন সুস্থ হয়েছে। 

এছাড়া বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৫৪ জন।

সবমিলিয়ে, বর্তমানে ৯ লাখ ৯২ হাজার ৮৪৭ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৯ লাখ ৪৫ হাজার ৩৮৮ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ৪৭ হাজার ৪৫৯ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।

ভাইরাসটি চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৬৭ হাজার ৪ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৭১ জনের। ইতালিতে ১ লাখ ৩২ হাজার ৫৪৭ জন আক্রান্ত, বিপরীতে মারা গেছে ১৬ হাজার ৫২৩ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে এবং আক্রান্ত যুক্তরাষ্ট্রে।

এছাড়া স্পেনে এখন পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন আক্রান্ত, আর ১৩ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে। জার্মানিতে ১ লাখ ৩ হাজার ৩৭৪ জন আক্রান্ত, ১ হাজার ৮১০ জনের মৃত্যু হয়েছে। চীনে আক্রান্ত ৮১ হাজার ৭৪০, মারা গেছে ৩ হাজার ৩৩১ জন। ফ্রান্সে আক্রান্ত ৯৮ হাজার ১০, মারা গেছে ৮ হাজার ৯১১ জন। ইরানে আক্রান্ত ৬০ হাজার ৫০০, মারা গেছে ৩ হাজার ৭৩৯ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৫১ হাজার ৬০৮, মারা গেছে ৫ হাজার ৩৭৩ জন। বেলজিয়ামে আক্রান্ত ২০ হাজার ৮১৪, মৃত্যু হয়েছে ১ হাজার ৬৩২ জনের। নেদারল্যান্ডে আক্রান্ত ১৮ হাজার ৮০৩, মারা গেছে ১ হাজার ৮৬৭ জন।

এছাড়া ভারতে এ ভাইরাসে এখন পর্যন্ত ৪ হাজার ৭৭৮ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ১৩৬ জনের। পাকিস্তানে এ পর্যন্ত ৩ হাজার ৭৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৫৩ জন মারা গেছে। বাংলাদেশে এ ভাইরাসে এখন পর্যন্ত ১২৩ জন আক্রান্ত হয়েছে বিপরীতে প্রাণ গেছে ১২ জনের।
Sitakunda live / International Desk:
এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।
Sitakunda live / International Desk: